স্টাফ রিপোর্টার: সিন্ডিকেটমুক্ত ও ন্যায়ভিত্তিক অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে ‘আটাব গণতান্ত্রিক ফ্রন্ট’। সোমবার বাদ আছর রাজধানীর নয়াপল্টনস্থ সাংগ্রীলা ইন রেস্টুরেন্টে আটাব নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ফ্রন্টের নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া মাহফিলে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।
অফিস উদ্বোধন শেষে ফ্রন্টের সকল প্রার্থীর বিজয়, আটাব সদস্যদের কল্যাণ এবং ট্রাভেল ব্যবসার সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা সালেহ সিদ্দিকী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে আটাবের সাবেক শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত থেকে গণতান্ত্রিক ফ্রন্টের প্যানেলের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।
আটাবের সাবেক সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, আমরা একটি সম্পূর্ণ বৈষম্যহীন আটাব গঠন করতে চাই, যেখানে প্রতিটি ক্ষুদ্র ও মাঝারি এজেন্সির অধিকার নিশ্চিত থাকবে। আসন্ন নির্বাচনে আটাব গণতান্ত্রিক ফ্রন্টের পূর্ণ প্যানেলকে বিজয়ী করতে আমি সকলের দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।
সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু বলেন, আটাব গণতান্ত্রিক ফ্রন্ট সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল এবং থাকবে। এবারের নির্বাচন মূলত আটাব সদস্যদের বাঁচা-মরার লড়াই, সাধারণ ট্রাভেল ব্যবসায়ীদের ন্যায় প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে জয়ী হতে ফ্রন্টের প্রার্থীদের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ বিরোধী পক্ষের অপপ্রচারের সমালোচনা করে সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, আটাবের সার্বিক উন্নয়ন ও অসমাপ্ত কাজগুলো সফলভাবে সমাপ্ত করার লক্ষ্যে এবারও আমরা আপনাদের দোয়া ও অকুণ্ঠ সহযোগিতা কামনা করছি।
সাবেক ইসি সদস্য দিদারুল হক ট্রাভেল খাতের বর্তমান বিশৃঙ্খলার কথা তুলে ধরে বলেন, যথাযথ তদারকির অভাবে সাধারণ দোকানদারও এয়ার টিকিট বিক্রি করছে এবং ওপেন মার্কেট ইকোনমিকে সুকৌশলে ম্যানুপুলেট করা হচ্ছে। একটি বিশেষ মহল আটাব দখল করে পুরো ব্যবসাকে কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত। আমাদের এই অপতৎপরতা রুখে দিতে হবে।
অনুষ্ঠানে আটাব ও হাবের সাবেক সহ-সভাপতি এ.এস.এম ইব্রাহীম ফ্রন্টের সকল প্রার্থীর সাফল্য কামনা করে ভোটারদের কাছে ভোট ও দোয়া চান। এ সময় উপস্থিত সাধারণ সদস্যরা হাত তুলে ফ্রন্টের পক্ষে তাদের পূর্ণ সমর্থন ও সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আটাবের সাবেক ইসি সদস্য শাহআলম কবির, সাবেক অর্থসচিব মোঃ সফিক উল্লাহ নান্টু, সাবেক ইসি সদস্য আবুল কালাম আজাদ, গ্লোবাল ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা হায়াতুন নবী মজুমদারসহ আটাবের বিপুল সংখ্যক সাধারণ সদস্য ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments