সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ: জেলার তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে তামিম ইসলাম নামে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপাশা থেকে ‘মা-বাবার দোয়া’ নামের একটি স্থানীয় হাউসবোটে প্রায় ৬০ জন পর্যটক টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। তারা টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) ঘুরে দেখেন। দুপুরে ট্যাকেরঘাট এলাকা থেকে ফেরার পথে হাউসবোটটি পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় পৌঁছালে তামম ইসলাম হাউসবোট থেকে পানিতে পড়ে যান। সঙ্গে থাকা পর্যটকরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ সময় তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, হাউসবোট থেকে পানিতে পড়ে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাকে উদ্ধারের জন্য সুনামগঞ্জ থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments