ডেস্ক রিপোর্ট: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে একটি গোষ্ঠী পাকিস্তান বানাতে চেয়েছিলো। কিন্তু তা দেশের জনগণ হতে দেয়নি। আমার দাদা আব্দুর রব সেরনিয়াবাতসহ আমার পরিবারের অধিকাংশ সদস্যেকে ৭৫ এর সেই রাতে নির্মমভাবে হত্যা় করা হয়। মিন্টো রোডের বাসায় আমি মায়ের কোলে ছিলাম। আমার মা মরহুমা সাহানারা বেগমও গুলিবিদ্ধ হয়েছিলেন। জীবন বাঁচাতে আমরা ভারতে হিন্দু পরিচয়ে ছিলাম। যাতে কারও সন্দেহ না হয়। সে সময় আমাদের পেলে মেরে ফেলতো।
শনিবার দুপুরে নগরীর বরিশাল ক্লাবের গোলাম মাওলা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিসিসি মেয়র এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, জনগণের টানে আমরা দেশে ফিরে এসেছি প্রতিকূলতার মধ্যে। সেই জনগণের সেবা ছাড়া অন্য কোনো লক্ষ্য আমার নেই।
সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন এর সভাপতিত্বে এসময় আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সাংবাদিক মুরাদ আহমেদ, মাহমুদ হোসেন চৌধুরী, সহসভাপতি রাহাত খান, সাবেক সভাপতি গোপাল সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব নুরুর রহমান বেগ।
এর আগে সকালে সাংবাদিক ইউনিয়ন বরিশালের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- এটিএন বাংলার বরিশাল প্রতিনিধি হুমায়ন কবির, সাংবাদিক লতিফুর রহমান জাকির, দৈনিক আজকের বার্তার সিনিয়র রিপোর্টার জিয়াউদ্দিন বাবু, এসএ টিভির ব্যুরো প্রধান সালেহ টিটু, ডিবিসি টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, দৈনিক যুগান্তরের ব্যুরো রিপোর্টার সাঈদ পান্থ, ঢাকা পোস্টের স্টাফ করেসপন্ডেন্ট সৈয়দ মেহেদী হাসান, ভোরের কাগজের বরিশাল প্রতিনিধি এম কে রানা, প্রতিদিনের সংবাদের বরিশাল প্রতিনিধি মাসুদ রানা, সময়ের আলোর বরিশাল প্রতিনিধি এম মোফাজ্জেল প্রমুখ।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: আজ ২৩ আগস্ট রোববার বিকেলে রাজধানীর ২৯ মিন্টো রোডে মাননীয় বিরোধীদলীয় নেতার বাসায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদে ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, কোনো বিদেশি রাষ্ট্র যাতে বাংলাদেশের ওপর প্রভুত্ব তৈরি করতে না পারে, সে জন্য তাঁরা সংকল্পবদ্ধ। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাগু ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী সারাবিশ্বই সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অস ...
স্টাফ রিপোর্টার: শ্রমিক ছাঁটাই বন্ধ, পোশাকশিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, শ্রম আইন ২০২৬-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন, মজুরি বোর্ড গঠন এবং শ্রমবিধি দ্রুত প্রণয়নের দাবিতে রাজধানীতে মিছিল ও সমাবেশ করে ...
সব মন্তব্য
No Comments