স্টাফ রিপোর্টার: জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক করে গঠিত এই প্যানেলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।
সোমবার (২৩ মার্চ) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৩ বছর বয়সী হাবিবুল বাশার নতুন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হয়েছেন।
বিসিবির এই নতুন সিদ্ধান্তকে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। সামনে বড় টুর্নামেন্টগুলোর কথা মাথায় রেখে দল গঠন, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া এবং ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্যেই এই প্যানেল গঠন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে হাবিবুল বাশারের ওপর এই দায়িত্ব অর্পণ করা হয়েছে, যা আগামী দিনগুলোতে জাতীয় দলের কাঠামো আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments