সাভার (ঢাকা )সংবাদদাতা: শিল্পাঞ্চল আশুলিয়ায় পাওনা বেতনের দাবিতে মহাসড়কে নেমে এসে অবরোধ করেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার নিশ্চিতপুর ইটখোলা এলাকার শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করেন।
শিল্প পুলিশ জানায়, সকালে নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর শ্রমিকদের একটি অংশ পাশের কারখানাগুলোর শ্রমিকদেরও আন্দোলনে আনার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধের আগে নাসা গ্রুপ কর্তৃপক্ষ গত ১০ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করে। আজ (১৪ আগস্ট) বেতন দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে গেটে আবারও চার দিনের ছুটির নোটিশ টানিয়ে দেয়। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন তারা।
কর্তৃপক্ষের দেয়া নোটিশে বলা হয়,অনিবার্য কারণে আজ ১৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত কারখানার সব বিভাগ ও শাখায় (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া) সাধারণ ছুটি বাড়ানো হলো। আগামী ১৯ আগস্ট মঙ্গলবার থেকে যথারীতি কারখানা চালু থাকবে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, আন্দোলনের মুখে ১৫ টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments