স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ি পার্কের বিপরীতে ডেমরা থানা কমাণ্ড কাউন্সিল কার্যালয় দখল করেছে স্থানীয় সন্ত্রাসী নাজিম উদ্দীন (৪০)। এ সময় ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিল এর সভাপতি গোলাম হোসেন ও সুন্দর আলীসহ কয়েকজন মুক্তিযোদ্ধাকে মারধর করে লাঞ্ছিত করা হয়।
গত বুধবার সকালে যাত্রাবাড়ি চেখ রাসেল পার্কের বিপরীতে এ ঘটনা ঘটে।
পরে শুক্রবার এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসি শুক্রবার বাদ জুম্মা নামাজের পর যাত্রাবাড়ি পার্কের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। তাদের অভিযোগ নাজিম বাহিনী তাদের গায়ে হাত তুলার পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবের মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে এবং ক্লাবের বিতরের জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। একইসাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়েছে।
তবে এ ঘটনা পুরোপুরি অশিকার করেছেন নাজিম উদ্দীন।
এ বিষয়ে শুক্রবার রাতে যাত্রাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দেন মুক্তিযোদ্ধা গোলাম হোসেন। যা এখনো অভিযোগ হিসেবে গ্রহন করে নি অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম। তাকে এ বিষয়ে একাধিক বার ফোন করলেপ তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিল আবুল কালাম অনু বলেন, জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছেন। তাদেরকে যারা লাঞ্ছিত করেছে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। শনিবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধারা।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments