আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ফের যাত্রী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১০ যাত্রীর সবাই নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট এলাকায় এঘটনা ঘটেছে বলে মার্কিন গণমাধ্যম পুলিশের বরাতে এতথ্য জানিয়েছেন।
জানাগেছে, স্থানীয় সময় দুপুর ২টা ৩৭ মিনেটে আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নরটন সাউন্ড এলাকার উদ্দেশে রওয়ানার ৪৫ মিনিট পর রাডারে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়।
মার্কিন কোসগার্ড আলাস্কা অঙ্গরাজ্য শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, রাডারের রেকর্ড বলেছে , সর্বশেষ বেলা ৩টা ১৮ মিনিটে বিমানটি সংকেত পাঠায়। আমরা ধারনা করছি, বিমানের ইঞ্জিনে এমন কোন গুরুতর ত্রুটি ঘটেছিল, যার ফলে এটি বাতাসে ভেসে থাকার ক্ষমা এবং ওড়ার গতি হারিয়ে ফেলেছিল।
কোবল আরও বলেন, আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষণপূর্বে বিমানটির ধ্বংসাবশেষ শিলছে। বিমানের মোট ১০ যাত্রীর ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৭ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব নয়।
এরআগে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সেনা বাহিনীর একটি ব্লাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে
একটি যাত্রীবিমানে সংঘর্ষে চালকসহ ৩৬ যাত্রীর সবাই নিহত হয়েছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments