নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার গোদনাইল বাড়ীপাড়া তেলের ডিপো সংলগ্ন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সাত জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রি করছে। এছাড়াও, এ সমস্ত প্রতিষ্ঠানে বিক্রি করা তেলের কোনো বৈধ চালান বা ক্রয় রশিদ প্রদর্শন করতে পারেনি। উদ্বেগজনক বিষয় হলো, অনিরাপদ উপায়ে জ্বালানি তেল সংরক্ষণ, যা জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।
এ সময় প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সবিহীনভাবে পরিচালনারও প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে পাঁচটি মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি, বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়, এর মধ্যে রয়েছে ১ হাজার ৮০ লিটার ডিজেল, অকটেন ১০৬ লিটার ও ৬৫০ লিটার ফার্নেস অয়েল। এছাড়া, জ্বালানি দ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত একটি ভুয়া চালান রশিদও উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল মেঘনা অয়েল পিএলসি এবং পদ্মা অয়েল পিএলসির জিম্মায় সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রগুলোর কর্তৃপক্ষকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর বিধানসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও তাদের অবহিত করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments