বোরহান উদ্দিন রব্বানী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরীর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
২৭ মে শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ এর সামনে তরী চত্তরে ও তার আশেপাশে এই বৃক্ষরোপণ করা হয়। বিভিন্ন প্রকারের গাছের চারা এসময় লাগানো হয়। এর মধ্যে আম, জামরুল, পেয়ারা, গাব, বেল, আমলকী, অর্জুন, কাঠবাদাম, সোনালু, কাঠগোলাপ ও নাগলিংগম এর মত বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও বিভিন্ন প্রকারের ঔষধি গাছ লাগানো হয়।
বৃক্ষ রোপন কর্মসূচী নিয়ে যুগবার্তাকে তরীর সভাপতি সাজ্জাদ হোসেন রিফাত বলেন -"গত ২৮ এপ্রিল তরী পনেরো বছর শেষ করে ষোলোতে পা দিলেন। এই উপলক্ষে আমাদের অনেকগুলো কর্মসূচী হাতে নেওয়া হয়। এরমধ্যে বৃক্ষরোপণ অন্যতম। এছাড়াও আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা, স্বেচ্ছাসেবকদের স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রামসহ বিভিন্ন পরিকল্পনা হাতে রয়েছে। আমরা একটি একটি সবগুলো পরিকল্পনা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা চাই তরী সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এভাবেই যুগযুগ ধরে কাজ করে যাবে।"
এসময় উপস্থিত ছিলেন তরীর সাধারণ সম্পাদক সাগর কুমার বর্ম্মন, সহ-সভাপতি মো জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাফায়েত মীরসহ আরও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক।
উল্লেখ্য তরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০০৮ সালের ২৮এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। যারা সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। বর্তমানে এই সংগঠনে শিক্ষার্থীর সংখ্যা প্রায় শতাধিক। বিশাল সংখ্যক সুবিধাবঞ্চিত এই শিশুদের শিক্ষার আওতায় আনার পাশাপাশি বিভিন্ন ভাবে সহযোগিতা করতে প্রায় পঞ্চাশ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments