স্টাফ রিপোটার : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগ নতুন প্রজন্মের জন্য স্বর্ণালী সময়। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক কিংবা শিক্ষার উন্নয়নে বিশ্বে অনুকরণীয়। তিনি ডিজিটাইজেশনের সুযোগ কাজে লাগিয়ে নিজেদেরকে ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে তরুণ সমাজকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সম্ভাবনাময় বিশাল তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল যুগের উপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
মন্ত্রী আজ ঢাকায় অনলাইনে গ্রামীণ ফোন আয়োজিত জিপি এক্সপ্লোরারস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিটিআরসি‘র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র এবং গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান বক্তৃতা করেন।
টেলিযোগাযোগ মন্ত্রী জিপি এক্সপ্রোলারারস কর্মসূচি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে একটি অসামান্য কাজ উল্লেখ করে বলেন, গ্রামীণ ফোনের ইন-হাউস স্কিল একাডেমী থেকে গ্র্যাজুয়েশন লাভকারি শিক্ষার্থীরা যে ভাবে নিজেদের তৈরি করতে পেরেছে তা জীবনের বড় ভিত্তি হিসেবে কাজ করবে। এই প্রশিক্ষণ প্রচলিত ধারা থেকে ব্যতিক্রমি ধারায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। গ্রামীণ ফোন যে জনগণকে ব্যাবসায়িক সেবা দিচ্ছে সেই জনগণের জন্য ব্যবসার বাইরেও তারা যে সেবা দিচ্ছে তা অত্যন্ত প্রশংসাযোগ্য কাজ বলে মন্ত্রী উল্লেখ করেন। কোভিডকালে নিরবচ্ছিন্ন মোবাইল ও ইন্টারনেট সেবার পাশাপাশি আমাদের নির্দেশনা বাস্তবায়নে থ্রি-জি নেটওয়ার্ক থেকে ৪জি নেটওয়ার্ক দেশব্যাপী সম্প্রসারণে গ্রামীণফোনসহ মোবাইল অপারেটরদের ভূমিকা অত্যন্ত সময়োপযোগী বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, এর ফলে করোনাকালে মানুষের ঘরবন্ধী জীবনযাত্রা সচল হয়েছে। অফিস, শিক্ষা- বাণিজ্যসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল নেটওয়ার্ক এর অবদান তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা-ভাবনার ফসল ডিজিটাল বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ প্রতিটি ক্ষেত্রে অনন্য উচ্চতায় উপনীত হয়েছে। মন্ত্রী বলেন, জিপি এক্সপ্লোরারস প্রোগ্রামটি শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিকাশে জ্ঞান ভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় সরকারের এজেন্ডারই প্রতিচ্ছবি।
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments