ডেস্ক রিপোপর্ট : ফিলিপাইনের পূর্বাঞ্চলে বুলুসান আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে রোববার বিশাল এলাকা ঘন কালো মেঘ ও ছাইয়ে ঢেকে যাওযার ফলে নিকটবর্তী শহরগুলি থেকে লোকজনকে সরিয়ে নিতে হয়েছে। কর্তৃপক্ষ সম্ভাব্য আরও অগ্ন্যুৎপাতের বিষয়ে সতর্ক করেছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, সোরসোগন প্রদেশের বুলুসান আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রায় ১৭ মিনিট স্থায়ী হয়। খবর এএফপি’র। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
রাজধানী ম্যানিলার প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে সোরসোগনের স্থানীয় সরকার জানিয়েছে, দুটি শহরের ১০টি গ্রাম ছাইয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
জুবান শহরের বাড়ি, রাস্তা এবং গাছগুলি ছাইয়ে ঢেকে গেছে। ঝাপসা দৃষ্টিসীমার কারণে যানবাহনগুলি রাস্তায় চলাচল করতে বেশ অসুবিধায় পড়েছে।
কর্তৃপক্ষ এলাকাটি পরিষ্কার করার জন্য দমকল বাহিনীর একটি ট্রাক মোতায়েন করেছে এবং বাসিন্দারা রাস্তা থেকে ছাই সরাতে সাহায্য করেছে।
জুবান শহরের দুর্যোগ কর্মকর্তা ডেনিস ডেসপাবিলাদেরাস বলেছেন, সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। প্রবীণ নাগরিক এবং যাদের হাঁপানি আছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
ম্যানিলা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো ফ্লাইট এ কারণে বিঘ্নি হয়নি। পাইলটদের সে এলাকার কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments