বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় আজ ২৪ সেপ্টেম্বর রবিবার বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, মানবিক, অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস বিনির্মাণে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে। এই শিক্ষার্থীদের সমাজের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রায় ৫২টি কর্মসূচি বাস্তবায়ন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থীকে আজ যে অনুদান দেয়া হয়েছে, তা তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করবে এবং ভবিষ্যতে এ ধরনের অনুদান বৃদ্ধি করে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্মার্ট নাগরিকে পরিনত করার প্রয়াস অব্যাহত থাকবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments