সাতক্ষীরা প্রতিনিধি।। “টেকসই ভবিষ্যতের জন্য সমাধান প্রচার করা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দিনব্যাপী গ্রিন ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সিডো সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশ এর আয়োজনে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাশ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, টিটিসি সাতক্ষীরা’র অধ্যক্ষ অপু হালদার, অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী হালদার,
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা জোৎনা দত্ত, এবং স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মকে সবুজ প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব উদ্যোগে এগিয়ে আসতে হবে। টেকসই ভবিষ্যৎ গড়তে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
দিনব্যাপী আয়োজনে স্থানীয় তরুণদের তৈরি পরিবেশবান্ধব পণ্য ও প্রকল্প প্রদর্শনের পাশাপাশি আলোচনা সভা ও সচেতনতামূলক পর্ব অনুষ্ঠিত হয়।
এছাড়াও মেলায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও পরিবেশ সচেতন সংগঠনসমূহ। তারা পরিবেশ রক্ষায় উদ্ভাবিত নানা ধারণা ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
রাজশাহী ব্যুরো: রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের জায়গায় বাবুর্চি দিয়ে ওষুধ বিতরণ চলছে। (ছবিতে নীল বৃত্তে চিহ্নিত)।চিকিৎসাসেবার মতো স্পর্শকাতর স্থানে চরম অব্যবস্থাপনা ও নজিরবিহীন অনিয়মের চিত্র দে ...
সব মন্তব্য
No Comments