স্টাফ রিপোটার: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণ রোধকল্পে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো শিক্ষার্থী টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে । আজ করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় কারিগরি কমিটির সাথে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষার্থী আইডি কার্ডের সাহায্যে যে কোন কেন্দ্রে গিয়ে করোনার টিকা গ্রহণ করতে পারবে। এ ছাড়া আইডি কার্ড না থাকলে রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে টিকা নিতে পারবে।
তিনি বলেন, চলতি মাসেই দেশের সব শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়নি।
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা থেকে বেশি পিছিয়ে রয়েছে। সে কারণে আগামীকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণের প্রতি জোর দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখেই তা করা হবে। টিকা গ্রহণকারীরা সশরীরে ক্লাসে উপস্থিত হবে। আর যারা এখনো টিকা নিতে পারেনি এবং অসুস্থ থাকবে তারা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হবে পারবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে নিয়মিত মনিটরিং করা হবে।
এ ছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক করা হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনতে এ কার্যক্রম সহজীকারণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে ‘প্রিন্ ...
সব মন্তব্য
No Comments