কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত দামে এল পি গ্যাস বিক্রি এবং সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে চার ব্যবসায়ীকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে পৌরশহরের নতুন বাজার এলাকার ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। এসময় উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় আমুয়া তালতলা ব্রিজে এক সড়ক দুর্ঘটনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন একটি বিআরটিসি বাসের যাত্রীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভাবনা-বরিশাল সড়কের আমুয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঝালরচর পূর্বপাড়া গ্রাম থেকে মো. সাফি (১০) নামের এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক বারোটার দিকে সে নিখোঁজ হয়। ঘটনার ...
সব মন্তব্য
No Comments