মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ এদেশের মানুষ স্বৈরচারী শেখ হাসিনা ও এরশাদকে বিতারিত করেছে। অপনাদেরও বিতারিত করতে সময় লাগবে না। দেশে এখনও গনতন্ত্র ফিরে
আসেনি। যারা দ্বায়িত্বে আছেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। অন্যথায় আপনাদের অবস্থাও একই হবে। রোববার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি জাতীয়তাবাদি সেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সিনিয়র যৃগ্ন-সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের একাদশ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ একথা বলেন। প্রায় ১৫ হাজার
মানুষের অংশগ্রহনে সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে আয়োজিত ইফতার পূর্বে আলোচনায় ফিরোজ আরো বলেন, একটি মৌলবাদী গোষ্টি ভোট চেয়ে বেহেস্তের টিকিট বিক্রি করছে। এদেশে মৌলবাদের কোন আশ্রয় হবে না। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক
রহমান দলের সকল পর্ষায়ের নেতাকর্মীকে শান্ত থাকতে বলেছেন। সেই সাথেই আগামীতে বিএনপির সকল আন্দোলন সংগ্রাম সফল করতে নেতা কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ¦ মাহবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্টানে অন্নান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক ডাঃ নুরুল ইসলাম। মাহফিলে উপজেলা বিএনপির যুগ্ন-শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক- নজরুল ইসলাম তোতা, আনোয়ার হোসেন, অহেদ লস্কর, জবেদ আলী, বিএনপির সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটির সভাপতি/সম্পাদক সহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে ইফতার সম্পন্ন করা হয়।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments