সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকল হত্যাকান্ডের বিচারসহ চার দফা দাবিতে জামালপুরে লং মার্চ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ।
১৫ আগস্ট (বৃহস্পতিবার) সকালে সরকারী আশেক মাহমুদ কলেজে জমায়েত হওয়ার পর সেখান থেকে লং মার্চ নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বিজয় চত্বরে গিয়ে সমাবেশ করে আন্দোলনকারীরা।
সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সরকার যে হত্যাকান্ড চালিয়েছে তার বিচার ও সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের পরিকল্পিত হত্যাসহ চার দফা দাবি জানান বক্তারা।
এছাড়াও ছাত্র জনতার উপর করা মামলা অপসারণ করে সেই প্রশাসনের কর্মকর্তাদের নিয়োগ বাতিল করা এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক আব্দুর রহিম রবিন, আবির সৌরভ, আহসান আবিদ, সাফায়াত তুজ্জ, দিয়া ও মাহি।
এসময় দ্রুত দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন বক্তারা।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments