সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ কক্সবাজারের একটি রিসোর্ট সেন্টারে মাদকের অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তল্লাশ টিমের সিনিয়র সাংবাদিক নাজমুল সাঈদ ও সিনিয়র চিত্রগ্রাহক কাজী মোহাম্মদ ইসমাইলকে নির্যাতনের ঘটনাসহ দেশব্যাপি সাংবাদিক নির্যাতন, নিপিড়ন জেল, জুলুম, হামলা ও মামলার ঘটনার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সভা করেছেন প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক।
শনিবার (১৬ মার্চ) দুপুরে প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের যৌথ আয়োজনে শহরের শহীদ হারুন সড়কে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব জামালপুরের সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজিজুর রহমান ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি সাঈদ পারভেজ তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন, প্রথম আলোর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব জামালপুরের সদস্য আব্দুল আজিজ, বণিক বার্তার প্রতিনিধি আরিফুজ্জামান আকন্দ, খাদেমুল বাবুল প্রমুখ।
এ সময় আরও বক্তব্য দেন প্রেসক্লাব জামালপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ময়না আকন্দ, দৈনিক বাংলার জাগরণের সুমন মাহমুদ, সাকিব আল হাসান নাহিদ প্রমুখ।
এ সময় বক্তারা কক্সবাজারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তল্লাশ টিমের সিনিয়র সাংবাদিক নাজমুল সাঈদ ও সিনিয়র চিত্রগ্রাহক কাজী মোহাম্মদ ইসমাইলকে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এছাড়া শেরপুর জেলার নকলা উপজেলার সাংবাদিক রানাকে ভ্রাম্যমান আদালতের ছয় মাসের জেল ও লালমনিরহাট জেলায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাংবাদিকদের আটক রাখার ঘটনাসহ দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুম, হামলা-মামলার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তরা।
এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments