স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিতসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১,০০৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যে এসব জানা গেছে।
২২ জুন সকাল ৮টা থেকে ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১,০০৯ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী ভর্তি হয়েছেন ১২৬ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৭৮,৭১৬ জন রোগী।
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪,৭৬৪ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১,২৯৭ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা মোট ৭৮,৭১৬ জন। আর হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড় পেয়েছেন মোট ৭৪,৯৭১ জন।
গত ২৪ ঘণ্টায় হামে মোট মৃত্যু হয়েছে ৩ জনের। এর মধ্যে ৩ জনই সন্দেহজনক হামে মারা গেছেন। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা অনুযায়ী, সন্দেহজনক হামে ঢাকায় ১ জন, সিলেটে ১ জন ও ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে।
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। আর নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৯৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম ও সচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে কাজ চলছে।
ডেস্ক রিপোর্ট: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৭১ জন হাম রোগী শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৬ জন হাম রোগী শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিত হাম রোগী এবং ৫ জন সন্দেহজনক হাম রোগী। একই সময়ে নতুন করে ১৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।স্বা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৩ জন এবং সন্দেহজনক হামে ২ জনের মৃত্যু হয়েছে। ২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস ...
সব মন্তব্য
No Comments