নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে রফিকুল ইসলাম (৪০) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এঘটনায় গুরুদাসপুর থানায় ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন আহত যুবদল নেতার স্ত্রী নুসরাত সুলতানা।
এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত যুবদল নেতা রফিকুল ইসলাম জানান, রবিবার রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে বাজারের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এসময় পূর্ব পরিকল্পনা মোতাবেক হাতে ধারালো হাসুয়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলাম, আব্দুল ওহাব, মুনকার হোসেনসহ প্রায় দশ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুত্বর আহত হয়ে মাটিতে পরে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলাকারী সকলেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের সমর্থক।
আহত যুবদল নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে এসে গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব জানান, এখনো আওয়ামী সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধ হয়নি। আওয়ামী লীগ নেতার নির্দেশে এই হামলা হয়েছে। অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ঢাকা পোস্ট'কে বলেন, আমাকে জড়িয়ে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিকভাবে হেয় করতেই আমার নাম বলছেন তারা।'
এবিষয়ে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ উজ্জল হোসেন বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে। তবে রাজনৈতিক কারণে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে বলতে পারছি না। স্থানীয় বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে এই ঘটনার সুত্রপাত হয়েছে বলে জেনেছি। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments