জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় এক শিশু শিক্ষার্থীকে বে-ধড়ক মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। এঘটনায় ন্যায় বিচারের দাবীতে ওই শিক্ষার্থীর পিতা কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে-গত ২৩ ফেব্রুয়ারী বেলা ৫টার দিকে কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে-পৌর সদরের ঝিকরা গ্রামের মিজানুর রহমানের শিশু ছেলে রাকিবুল ইসলাম প্রান্ত (১২) এর সহিত একই গ্রামের জাকির হোসেনের ছেলে সুমন হোসেন (১০) খেলাধুলা করে। এই খেলাধুলা নিয়ে তাদের দুই জনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে সুমন হোসেন বাসায় গিয়ে তার পিতা জাকির হোসেনের কাছে নালিশ করেন। সাথে সাথে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে রাকিবুল ইসলাম প্রান্ত কে ধরে তার বাড়ীতে নিয়ে এলোপাতাড়ী ভাবে মারপিট করে আহত করে। পরে ওই শিশু শিক্ষার্থী রাকিবুল ইসলাম প্রান্তর ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহত ওই শিক্ষার্থী কলারোয়ার এমআর ফাউন্ডেশন স্কুলের ছাত্র। এঘটনায় আহত শিশু শিক্ষার্থীর পিতা মিজানুর রহমান বাদী হয়ে ও ন্যায় বিচারের দাবীতে কলারোয়া থানায় জাকির হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments