ডেস্ক রিপোর্ট: আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বে টানা সাত ম্যাচে জয় তুলে নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে টাইগ্রেসরা, যা দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
সম্প্রতি টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী শক্তিশালী ভারত, পাকিস্তান, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ইউরোপের দল নেদারল্যান্ডস। উল্লেখযোগ্য বিষয় হলো, নেদারল্যান্ডস এবারই প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে।
অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
উদ্বোধনী ম্যাচ ও ভেন্যু
১২ জুন বার্মিংহামের ঐতিহ্যবাহী এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড-এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই মাঠে ১৪ জুন বিকাল সাড়ে ৩টায় নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের গ্রুপপর্বের সূচি—
১৪ জুন – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকাল ৩:৩০)
১৭ জুন – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড (বিকাল ৩:৩০)
২০ জুন – বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা ৭:৩০)
২৫ জুন – বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড (সন্ধ্যা ৭:৩০)
২৮ জুন – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস ক্রিকেট গ্রাউন্ড (বিকাল ৩:৩০)
গ্রুপপর্ব চলবে ১২ থেকে ২৮ জুন পর্যন্ত। এরপর ৩০ জুন ও ২ জুলাই অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। সবশেষে ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসেই গড়াবে শিরোপা লড়াইয়ের ফাইনাল।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments