ইবি প্রতিনিধি: গ্রীষ্মকালীন ও ঈদ-উল-আযহা'র দীর্ঘ ১৪ দিনের ছুটি শেষে আগামী সোমবার (২৪ জুন) সকাল ১০ ঘটিকায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল সমূহ।
রবিবার (২৩ জুন) প্রভোস্ট কাউন্সিল সভাপতি ও সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও টানা বন্ধে হল সমূহের ভেতরে-বাইরে গজানো জঙ্গল যথাযথ পরিষ্কারে নির্দেশনাও দেওয়া আছে বলে জানান তিনি।
এদিকে গ্রীষ্মকালীন ও ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ই জুন সকাল দশটা থেকে ২৪শে জুন সকাল দশটায় আগ পর্যন্ত হল সমূহ বন্ধ রাখা হয়।
হল খুলে দেওয়ার আগমুহূর্ত পর্যন্ত হল এরিয়া পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ্ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আকতার হোসেন বলেন, বন্ধের ভেতরেই হলের বাহিরের যে পরিষ্কার করা পাশাপাশি হলের বিশেষ করে পেছনের যে জঙ্গল পরিষ্কার সেটা করা হয়েছে। আশা করি কোন সমস্যা হবে না।
সার্বিক বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, প্রতিটি হলে যথাযথ পরিষ্কার যেন করা হয় সে নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে। এছাড়াও সাপের উপদ্রব ঠেকাতে হলের আশেপাশের বাগানে কার্বনিক এসিড ছিটিয়ে রাখার ব্যবস্থা করবো।
প্রসঙ্গত, গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ই জুন থেকে ছুটিতে যায় ইসলামী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের ক্লাস বন্ধের ৪দিন পর বন্ধ হয় আবাসিক হলগুলো এবং ক্যাম্পাস খোলার একদিন আগে শিক্ষার্থীদের জন্য হলে প্রবেশ উন্মুক্ত করে দেয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও হল বন্ধ হওয়ার আগে দীর্ঘ ছুটিতে হলগুলো খোলা রাখার দাবীতে আন্দোলন করেছিলো বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments