স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শ্লোগান নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এসময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার দেশের স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করেছে। সরকার প্রিভেনশনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে খুব অল্প সময়ের মধ্যে এক লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে সরকার, যার মধ্যে ৮০ শতাংশই নারী স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হবে। তারা বিভিন্ন ওয়ার্ডে, ইউনিয়নে সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে মানুষের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সেবা প্রদানসহ বিভিন্ন জটিল রোগ সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে কাজ করবে।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে উদ্বুদ্ধ করতে বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ১২৯ জন জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ডের আওতায় এনেছে। অল্প সময়ের মধ্যে অবশিষ্ট আরো ৫০০ জনকে এই ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। আগামী ৩০ এপ্রিল ১২ থেকে ১৪ বছরে শিশু -কিশোরদের নিয়ে শুরু হবে নতুন কুড়ি স্পোর্টস। চতুর্থ শ্রেণী থেকে আটটি ইভেন্টে খেলাধুলাকে শ্রেণিকক্ষে বাধ্যতামূলক করার কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী জাতীয় হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় পর্যায় এরকম প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সকল প্রকারের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন।
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ–নিউজিল্যান্ড দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচটি দীর্ঘ দুই ঘণ্টা ১৯ মিনিট অপেক্ষার পরও মাঠে গড়ায়নি। টানা বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মেডিকেল প্যানেলের সদস্য হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী ...
চট্টগ্রাম অফিস: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয়ে শুরু করেছে বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আসন্ন ফিফা বিশ্বকাপ ঘ ...
সব মন্তব্য
No Comments