যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে চোর চক্র। এ সময় ঘরের আসবাবপত্র তছনছ করে আলমারি, ড্রয়ার ও বাক্স ভেঙে নগদ টাকা, কাঁসা-বাসন, শাড়ি-কাপড়সহ প্রায় তিন লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।
স্থানীয় সূত্র জানায়, চুরির সময় কবি বিশ্বজিৎ ঘোষের পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না। সেই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির জানালার পাশের গ্রিল উপড়ে ফেলে ভেতরে প্রবেশ করে। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, চোরেরা আলমারির লকার ভেঙে সব কাপড়-চোপড় মেঝেতে ফেলে রেখে গেছে। নগদ অর্থ ও মূল্যবান সামগ্রীই ছিল তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ আগস্টের পরও একই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে প্রশাসনের প্রতি আস্থাহীনতা ও ক্ষোভের কারণে এবার থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করেননি ভুক্তভোগী বিশ্বজিৎ ঘোষ।
এলাকাবাসীর অভিযোগ, শুধু এই বাড়িতেই নয়, ইদানীং বসুন্দিয়া ও আশপাশের গ্রামে প্রায়ই ছোট-বড় চুরির ঘটনা ঘটছে। একের পর এক এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় চোর চক্র বেপরোয়া হয়ে উঠেছে। তারা অবিলম্বে পুলিশি টহল জোরদার এবং অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
সব মন্তব্য
No Comments