জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলার খাবারের দোকানগুলোতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় ফ্রিজে পচা-বাসি রাখা ও বিক্রির অভিযোগে ৬টি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৯ জুন) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মওলানা ভাসানী হল এবং আ ফ ম কামালউদ্দীন হল সংলগ্ন খাবারের দোকানগুলোতে এ অভিযান চালানো হয়।
এসময় পচা- বাসি খাবার রাখা ও বিক্রির অভিযোগে রাবেয়া ভর্তা বাড়ি হোটেলকে ৫ হাজার, হাবিব হোটেলকে ৫ হাজার, আল মদিনা হোটেল ও রেস্টুরেন্টকে ৫ হাজার, তাজমহল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, সুজন রেস্টুরেন্ট এন্ড কেটারিং সার্ভিসকে ৫ হাজার ও সিয়াম হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আ ফ ম কামালউদ্দিন হলের ওয়ার্ডেন ইখতিয়ার উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় সহকারী প্রক্টর মনির উদ্দিন শিকদার, মো. রনি হোসাইন, তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ইখতিয়ার উদ্দিন ভুইয়া সাংবাদিকদের বলেন, 'আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে খাবারের দোকানগুলোতো অভিযান চালিয়েছি। পঁচা- বাসি বিক্রির অভিযোগে ৬টি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করেছি। যদি তারা খাবারের মান উন্নত না করে বা পচা বাসি খাবার বিক্রি করে তাহলে দোকানগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। খাবারের মূল্য নিয়ন্ত্রণের জন্য নতুন মূল্য তালিকা শীঘ্রই দোকানগুলোতে ঝুলিয়ে দেব।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments