স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ দেশের সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা। এই ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
বুধবার এক সংবাদ সম্মেলনে কোয়াবের নেতারা জানান, এম নাজমুল ইসলামের সাম্প্রতিক বক্তব্য ও ভূমিকা ক্রিকেটারদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। তাদের দাবি, ওই পরিচালকের আচরণ ও মন্তব্য ক্রিকেটারদের মর্যাদা ও পেশাদার পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক।
সংবাদ সম্মেলনে কোয়াব জানায়, দ্রুত সময়ের মধ্যে এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ সব ধরনের ঘরোয়া ও পেশাদার ক্রিকেট কার্যক্রম থেকে সরে দাঁড়াবেন।
কোয়াবের পক্ষ থেকে আরও বলা হয়, ক্রিকেটারদের অধিকার ও সম্মান রক্ষায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে বিষয়টি সমাধানে বিসিবি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এদিকে এই ঘোষণার পর দেশের ক্রিকেটাঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিসিবির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, বিপিএল চলাকালে এ ধরনের বর্জনের হুমকি বাস্তবায়িত হলে দেশের ক্রিকেট সূচি ও আয়োজনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments