জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (২১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়।
জাবিতে ভর্তিচ্ছুদের সেবায় রোভার স্কাউট
জানা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ৪৪৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৬১ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থীর। যেখানে সর্বমোট পরীক্ষা দিয়েছে প্রায় ৪৫ হাজার পরীক্ষার্থী। যাদের মধ্যে পাস করেছে প্রায় ২৮ হাজার ৭৯৩ জন। সে হিসেবে এবারের ‘এ’ ইউনিটের পাসের হার ৬২ দশমিক ২২ শতাংশ। ফলাফলে ৪৪৬টি আসনের বিপরীতে ১০ গুণ বেশি পরীক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে৷
উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ জুন) ৬ শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (২১ জুন) মেয়েদের চার শিফটে ও আগামীকাল বৃহস্পতিবার (২২ জুন) চার শিফটে দুই দিনব্যাপী ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments