স্টাফ রিপোটার: পুনঃনির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।মন্ত্রী আজ সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে একথা জানান।
ডিজেলের মূল্য বৃদ্ধি জনিত কারণে ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয়ে গতকাল বিআরটিএ-তে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ও বিআরটিএ-এর চেয়ারম্যানের উপস্থিতিতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ অংশিজনদের বৈঠকে ভাড়া পুনঃনির্ধারণের সিদ্ধান্ত হয় এবং সে আলোকে ইতিমধ্যে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, অতীতের মতো এবারও পরিবহন সংশ্লিষ্টরা জনস্বার্থে শৃঙ্খলা বজায় রাখবেন।
উল্লেখ্য, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ০৭ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ তারিখের ৩৫.০০.০০০০.০২০.২৬.০০৫.১৬-৫১৭ সংখ্যক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাস এর ক্ষেত্রে প্রতি যাত্রী প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১.৮০ টাকার স্থলে ২.২০ টাকা; ঢাকা ও চট্রগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস এর ক্ষেত্রে ২.১৫ টাকার স্থলে ২.৫০ টাকা ও ঢাকা ও চট্রগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে প্রতি যাত্রী প্রতি কিলোমিটার ভাড়া ২.০৫ টাকার স্থলে ২.৪০ টাকা। এছাড়া ঢাকা ও চট্রগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসে সর্বনিন্ম ভাড়া ১০.০০ টাকা এবং মিনিবাসের সর্বনিন্ম ভাড়া ৮.০০ টাকা।
এ ভাড়া বৃদ্ধি গ্যাস চালিত মোটরযানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টাঙ্গিয়ে রাখতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিস্তারিত তথ্যের জন্য প্রজ্ঞাপনের কপি সংযুক্ত।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments