স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে বিগত অন্তবর্তী সরকার আমলে অধ্যাদেশ জারি করে উল্টে দেয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগষ্টের রাজনৈতিক পরিবর্তনের পূর্ব পর্যন্ত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭১ সালের চিহ্নিত ও আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের বিচার চলছিল। ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের চলমান বিচার বন্ধ করে এখন হাসানুল হক ইনুর মত স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযোদ্ধার বিচার হচ্ছে। ২০২৪ সালের আগে এই ট্রাইব্যুনালে বিচারাধীন যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবীদেরই ৫ আগস্টের পর প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। এই ঘটনাই প্রমাণ করে বর্তমান ট্রাইব্যুনালের বিচারের উদ্দেশ্যের মধ্যেই প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগষ্ট দুপুর ১ টায় তৎকালীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর পর কুষ্টিয়া শহরে বিভিন্ন ঘটনায় ৬ জনের করুন মৃত্যুর জন্য হাসানুল হক ইনুকে অভিযুক্ত করা হয়েছে। অথচ ট্রাইব্যুনাল নিজেরাই বলেছেন, তারা ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা হারানোার পূর্ববর্তী সময়কালের ঘটনাবলীর বিচার করতে বসেছেন।
জাসদের বিবৃতিতে বলা হয়, প্রসিকিউশন হাসানুল হক ইনুর বিরুদ্ধে টেলিভিশন টক শো’তে তার বক্তব্য, তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথিত ফোনালাপ, কুষ্টিয়ার এসপির সাথে কথিত ফোনালাপকে প্রধান সাক্ষ্য ও প্রমাণ হিসাবে উপস্থাপন করেছে। প্রসিকিউশন তাদের উপস্থাপিত এসকল সাক্ষ্যতে হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রীকে হত্যার উস্কানী দেয়া বা কুষ্টিয়া এসপিকে হত্যার নির্দেশ দেয়া বা কোনো ধরনের হত্যার পক্ষে সম্মতি প্রদানের কোনো প্রমাণ দিতে পারে নাই।
জাসদের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সয়কালে হাসানুল হক ইনু কোনো সরকারি বা প্রশাসনিক দায়িত্বে ছিলেন না, তিনি মন্ত্রী এমনকি এমপিও ছিলেন না। পুলিশ বা প্রশাসনকে কোনো নির্দেশ দেয়ার ক্ষমতা বা এখতিয়ারও তার ছিল না। উক্ত সময়কালে কোনো রাষ্ট্রীয় বা সরকারি বা প্রশাসনকি সিদ্ধান্ত গ্রহণ বা নির্দেশ প্রদানকে সামান্যতম প্রভাবিত করার কোনো সুযোগ তার ছিল না। তারপরও প্রসিকিউশন তার উপর সুপিরিয়র রেসপনসিবিলিটির দায় চাপানোর অপচেষ্টা করেছে। এসব ঘটনা প্রমাণ করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই হাসানুল হক ইনুকে টার্গেট করা হয়েছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্যদি এবং সাক্ষীদের সাওয়াল-জবাবে এতটাই স্ববিরোধীতা, অসত্য প্রকাশিত হয়েছে যে সেগুলোই যথেষ্ঠভাবে প্রমাণ করে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য, মনগড়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক।
জাসদের বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে হাসানুল হক ইনুর অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকা, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তার সোচ্চার ভূমিকায় ক্ষিপ্ত ও রুষ্ট হয়েই তার উপর প্রতিশোধ ও প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে।
জাসদের বিবৃতিতে হাসানুল হক ইনুর উপর আইনী মোড়কে প্রতিশোধ ও প্রতিহিংসা চরিতার্থ করার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য দেশের জনগণ ও শুভ বুদ্ধিসম্পন্ন সকল মানুষ, মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ...
সব মন্তব্য
No Comments