স্টাফ রিপোর্টার: রাজধানীর মুগদার মান্ডা এলাকায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন করেছে র্যাব। নিহত ব্যক্তি সৌদি প্রবাসী মুকাররম। র্যাব-৩ জানিয়েছে, পাঁচ লাখ টাকা আত্মসাতের পর পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকা ও তার এক বান্ধবী মিলে মুকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন। পরে মরদেহ সাত টুকরা করে আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়।
এর আগে রোববার, ১৭ মে বিকেলে মান্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের সাতটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। টুকরাগুলো অর্ধগলিত ছিল। তবে মরদেহের মাথা পাওয়া যায়নি। মুগদা থানার উপপরিদর্শক মো. আবু রায়হান জানান, স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিক তদন্তে পুলিশ ও র্যাবের ধারণা, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যার পর হাত-পাসহ শরীর সাত টুকরা করে ঘটনাস্থলে ফেলে যায়। মামলার প্রস্তুতি চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আরও নিশ্চিত তথ্য জানা যাবে।
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বগুড়া গ্রামের বিল্লা মোল্লার ছেলে সাইফ উদ্দিন মোল্লা গাছগুলো কেটে বিক্রির ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে ডোমার থানা এলাকা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে চোর, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবি ও সোমবার (৭-৮ জুন) ২৪ ঘণ্টায় তেজগা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন প্রায় দুই মাস আগে রাজশাহীতে সংঘটিত আলোচিত দস্যুতা মামলার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তি ...
সব মন্তব্য
No Comments