বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেন। যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সেখানে উপস্থিত বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. কুদরত-ই-জাহান, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ফার্মেসী বিভাগের প্রফেসর মামুনুর রশীদ, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. হাবীবুর রহমান, এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর মো. আব্দুল আলিম ও রাবি অফিসার সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখাসহ প্রশাসন পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের এক আদর্শ জ্ঞানকেন্দ্রে উন্নীত করার প্রত্যয়ও ব্যক্ত করেন। তিনি তাঁর দায়িত্ব পালনের জন্য গঠনমূলক সমালোচনাও আশা করেন বলে উল্লেখ করেন। ক্যাম্পাসে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাসহ সর্বোচ্চ সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
পরে নবনিযুক্ত উপাচার্য শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন। এরপর তিনি শহীদ মিনার ও বদ্ধভূমি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সিনেট ভবন চত্বরে তিনি একটি বৃক্ষরোপন করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
বরিশাল অফিস: টানা তিন দিনের শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পদত্যাগের ঘোষণা দিয়েছেন বল ...
স্টাফ রিপাের্টার: এসএসসি সম্পন্ন করতে শিক্ষার্থীদের যেন ১০ বছরের বেশি একদিনও সময় না লাগে, সে লক্ষ্যে পরিকল্পনা নিচ্ছে সরকার। সেশনজট নিরসনে আজই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. ...
সব মন্তব্য
No Comments