বগুড়া অফিসঃ নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। মেহেদী হাসান মাফু আহবায়ক, নজরুল ইসলাম দয়া সদস্য সচিব ও জহুরুল হক মাস্টারকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।
শনিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির নির্দেশনায় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা শাহীন মোস্তফা কামাল ফারুক এ কমিটি অনুমোদন করেন।
উপজেলা জাপার নতুন কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহবায়ক যথাক্রমে আমজাদ হোসেন, মাসুদ রানা, আব্দুল আজিজ মাস্টার, আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, নিখিল চন্দ্র, যুগ্ম সদস্য সচিব যথাক্রমে রাসেল মাহমুদ, রেজাউল হক, নাহিদুল ইসলাম, নজরুল ইসলাম। আগামী চার মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন শর্তে দেওয়া কমিটিতে আছির উদ্দিনসহ ২২ জনকে সদস্য করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
সব মন্তব্য
No Comments