স্টাফ রিপোর্টার: সরকারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সাথে দেশব্যাপী বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসুচিও দিয়েছে। শনিবার (৩ আগষ্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে এই কর্মসুচি ঘোষণা করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
ঘোষিত কর্মসুচিতে যা রয়েছে , অনির্দিষ্টকালের জন্য সর্বত্মক অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার সব জেলা, উপজেলা, পাড়ায়, মহল্লায় বিক্ষোভ ও গণঅবস্থান, সব খুনের বিচার ও সকল রাজবন্দীকে মুক্ত করা।
এছাড়া ২৪ ঘন্টার মধ্যে সব ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়।রোববারের মধ্যে হল খুলে না দিলে শিক্ষার্থীরা হল খুলে প্রবেশ করবে বলে জানান নাহিদ।
নাহিদ আরও বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে।যেখানে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে শীঘ্রই ক্ষমতা হন্থান্তরের জাতীয় রূপরেখা হাজির করা হবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও সর্বস্তরের নাগরিকদের নিয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠন করা হবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments