বোরহান উদ্দিন রব্বানী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সভাপতি হয়েছেন অমিত রায় ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জমান শাকিল।
বিশ্ববিদ্যালয়ের ২০০ এর অধিক শিক্ষার্থী নিয়ে গঠিত হয় এই কমিটি। জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান লিটনের স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সংস্কৃতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে উত্তরণের কমিটি ঘোষণা হল।
উত্তরণের সভাপতি মনোনিত হওয়া অমিত রায় যুগবার্তাকে বলেন "একজন শিক্ষার্থীকে পড়ালেখার পাশাপাশি সংস্কৃতির সাথে জড়িত হওয়া দরকার। বিশেষ করে সাংস্কৃতিক রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরো বেশি দরকার। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে আসছি। এখন আমরা সংগঠনের মাধ্যমে কাজ করবো। আমাদের উত্তরণের উদ্দেশ্য থাকবে শিক্ষার্থীদের সাংস্কৃতিকভাবে সচেতন রাখা ও বিশ্ববিদ্যালয়কে সাংস্কৃতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। "
উত্তরণের সাধারণ সম্পাদক জাহিদুজ্জমান শাকিল বলেন "মুক্ত বুদ্ধি ও মুক্ত সংস্কৃতি চর্চার চরণক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সাংস্কৃতিক রাজধানী নামেও বেশ পরিচিত। এখানকার পরিবেশ মুক্ত প্রাণের সন্ধান করে। বিশ্ববিদ্যালয় শুরু থেকে বিভিন্ন ভাবে এখানকার সাংস্কৃতিক চর্চা লালন করে। এবং গড়ে উঠে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন। তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত হলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ। উত্তরণের প্রথম কাজ হবে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের যে সৃজনশীলতা মেধা ও মননের বিকাশ তা নিয়ে কাজ করা। এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সংস্কৃতি অঙ্গনে কাজ করা।
শেষে তিনি জাবি শাখা ছাত্রলীতের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান লিটনের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments