সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: রেজাউল করিম পিপিএম (সেবা) বলেছেন, পতিত স্বৈরাচারের দোসর, সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেফতার করা হবে।সন্ত্রাসী ও অপরাধী এবং ফ্যাসিস্টদের দোসরদের তালিকা ও তথ্য দিয়ে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি তিনি আহবান জানান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এসএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এসএমপি'র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম সাম্প্রতিক আইন-শৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, কর্ণেল জিএস ডিজিএফআই সিলেট, বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ বীর এর মেজর মেহেদী হাসান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়কবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়কবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামিদের গ্রেফতার, মামলাসমূহের তদন্ত দ্রুত সম্পন্ন করা এবং জুলাই আগস্ট মাসে অবৈধ অস্ত্র প্রদর্শনকারীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।পতিত স্বৈরাচারের দেশবিরোধী ষড়যন্ত্র ও তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।তাছাড়া চুরি ছিনতাই প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা এবং ফুটপাত দখলমুক্ত করার আহ্বান জানান।নেতৃবৃন্দ ও সমন্বয়করা সিলেটবাসীকে আশ্বস্ত করেছেন যে, শহরের কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ করা হবে না বা কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার হবে না।
পুলিশ কমিশনার বলেন, "প্রকৃত অপরাধী যে-ই হোক, তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সকলের ঐক্য ও সহযোগিতার কারণে সিলেটে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।"
তিনি আরও বলেন, "গুজবে কান দেওয়া উচিত নয়। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, যা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে। এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ দূরদৃষ্টিসম্পন্ন, যা সমাজে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments