বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল : সাংবাদিক সৈয়দ সালাউদ্দিন শ্রীমঙ্গলের কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা।
রোববার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে গভর্নিংবডির সদস্যদের গোপন ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গভর্নিং বডির ৮ সদস্যের মধ্যে অভিভাবক সদস্য ৪ জন, শিক্ষক প্রতিনিধি ৩ জন ও একজন দাতা সদস্যদের সমন্বয়ে এ ভোট অনুষ্ঠিত হয়। তবে শিক্ষক প্রতিনিধির একজন সদস্য চিকিৎসার জন্য দেশের বাহিরে অবস্থান করায় ভোটে অনুপস্থিত ছিলেন। ম্যানেজিং কমিটির সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে ওই স্কুলের প্রতিষ্ঠাকালীন ছাত্র সৈয়দ সালাউদ্দিন ৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাট্যকর্মী দেলোয়ার হোসেন ৩ ভোট পান।
বিজয়ী সভাপতি সৈয়দ সালাউদ্দিন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এ স্কুলের প্রতিষ্ঠাকালীন ছাত্র হিসেবে একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পেরে খুবই আনন্দিত। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে তার শ্রদ্ধাভাজন শিক্ষক, অভিভাবক, মাননীয় কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments