জাবি প্রতিনিধি: "এসো নষ্ট স্রোতের বিপরীতে সুন্দরের সহযাত্রী হই" এই স্লোগানকে ধারণ করে কর্মীসভার মধ্য দিয়ে আজ ৮ অক্টোবর আলিফ মাহমুদ কে আহ্বায়ক এবং হাসিব জামান, রায়হান শরীফ ও ইসহাক সরকারকে কে যুগ্ম আহ্বায়ক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়৷ ১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত এই আহ্বায়ক কমিটির অন্যন্য সদস্যরা হলেন- সাইফুল ইসলাম, আকাশ আহমেদ, ইমন, কাউসার আহমেদ, তানজিম আহমেদ, ফাতেমাতুজ জোহরা, সাব্বির হোসেন। দুইটি পদ কো অপ্ট রাখা হয়েছে।
সকল বিভেদের জালকে ছিন্ন করে সারাদেশের সকল নেতাকর্মীদের ছাত্র ইউনিয়নের নীল পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক চরিত্র তা আজ ভূলন্ঠিত। দখলদারিত্বসহ নানান অপকর্ম শিক্ষাঙ্গণের পরিবেশকে কলুষিত করছে। ছাত্র সংসদ নির্বাচন না হওয়াতে সরকারদলীয় ছাত্র সংগঠনের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে। এছাড়া হলে আবাসন সংকট, ডাইনিং এর খাবারের মানহীনতা, উইকেন্ড কোর্স চালু, নিয়োগে স্বজনপ্রীতি, উন্নয়নের নামে গাছ উজাড় করা সহ অন্যান্য সমস্যা থেকে উত্তরণের পথ আমাদের ছাত্র সমাজকেই বের করতে হবে। এর জন্য চাই সুস্থধারার ছাত্র আন্দোলন। সেজন্য আমাদের সবাইকে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনকে জোরদার করতে হবে।
নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীল৷ এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হক মুক্ত, কোষাধ্যক্ষ সালমান রাহাত এবং সদস্য এ্যানি সেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপাচার্য অধ্যাপক নুরুল আলম, জাবি সাংবাদিক সমিতির সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক ইমরান হিমু এবং প্রেস ক্লাবের সভাপতি শিহাব উদ্দীন ও সাধারণ সম্পাদক হাসিব সোহেল, ছাত্রফ্রন্ট নেত্রী সোহাগী সামিয়া সহ অন্যন্য নেতৃত্ববৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments