কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। তিন দিনেও খোঁজ মেলেনি গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের। এ ঘটনায় আতঙ্ক এবং উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। তাদের দাবি সে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম নিয়ে কথা বলছিলেন। শুক্রবার ৮ দফা দাবীতেও দিয়েছিলেন কর্মসূচি। তার আগেই তাকে গুম করা হয়েছে। এ ব্যাপারে অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে অন্তরের সন্ধান দাবিতে শনিবার দুপুরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লোন্দা সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা।
জানা গেছে, কলাপাড়া পৌরশহরের তার ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে অন্তর তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গ্রামে বাড়ি ফিরছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছে না তার স্বজনরা। পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এটি পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝামাঝি রজপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে পার্কিং করা অবস্থায় পাওয়া যায়। এর কিছুটা দূরে থেকে একটি হেলমেটও উদ্ধার করে। অন্তর উপজেলার ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামে মো.সোলাইমান মৃধার ছেলে।
অন্তরের বাবা মো.সোলাইমান বলেন, তার ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থ মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের চাকরি সহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করছে।
কলাপাড়া থানার ওসি মো.মাহাম্মদ জুয়েল ইসলাম বলেন, পুলিশ ও প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা চলছে অন্তরকে উদ্ধার করার জন্য।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments