স্টাফ রিপোর্টার: গভীর রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালের অবস্থান করে আন্দোলনকারিদের সামনে হাজির হয়ে অন্তর্বতী সরকারে চার উপদেষ্টা চিকিৎসা ও পুনবার্সনের আশ্বাস দিয়ে শান্ত করেছেন।
এর অগে সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে অনুরোধ করেও সড়ক থেকে তুলতে ব্যর্থ হন। উপদেষ্টারা না আসলে সড়ক না ছাড়ার পক্ষে অনড় থাকেন আন্দোলনকারীরা।
পর রাত আড়াইটার দিকে উপদেষ্টা আসিফ নজরুল, ফরিদা আখতার, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলম। এবং সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী মর্যাদায় স্বাস্থ্যের দ্বায়িত্ব প্রাপ্ত মো. সায়েদুর রহমান।
উপদেষ্টারা দুঃখপ্রকাশ করে তাদের দাবি দাওয়া নিয়ে আজ বৃহস্পতিবার বৈঠকের আশ্বাস দিয়ে আন্দোলনকারিরা রাত ৪াটার দিকে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান।
উল্লেখ্য, বুধবার (১৩ নভেম্বর) সকালে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। চিকিৎসাধীন কয়েকজন আহত ব্যক্তির খোঁজখবর নিয়ে পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে বের হয়ে যাচ্ছিলেন। চিকিৎসাধীণ অনেকের সাথে দেখা করেননি অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন।
পরে স্বাস্থ্য উপদেষ্টা চলে গেলে আহত রোগীরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আহত অভ্যূত্থানে অংশ নেওয়া ব্যক্তিরাও বিক্ষোভে যোগ দেন।
আন্দোলনকারিরা দাবি তুরের স্বাস্থ্য উপদেষ্টা আবার এসে তাদের সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। এ বিষয় অনড় অবস্থানে থাকলে রাতে চার উপদেষ্টা এসে দাবি পূরনের আশ্বাস দেওয়ায় অবস্থানকারিরর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান ।
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) কার্যকর এবং সীমান্তে ‘পুশব্যাক’ ইস্যুতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন স্বরা ...
সব মন্তব্য
No Comments