আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরে একই পরিবারের ৪ শিক্ষার্থীসহ ৭ জন করোনা আক্রান্ত হয়েছে। মঙ্গলবার জেলা সদর হাসপাতালে দেওয়া করোনার নমুনা পরীক্ষায় তাদের পজেটিভ আসে। করোনা ২৯ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে ওই তথ্য জানা গেছে।
একই পরিবারে আক্রান্ত ৭ জন হলেন শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার দে ভানুর মা আরতি দে, স্ত্রী ফাল্গুনী মজুমদার, মেয়ে ঐশ্বর্য দে, ছেলে অর্ণব দে, সুব্রত’র ভাবি লুনা মিত্র মজুমদার, ভাতিজি অর্চিতা দে ও ভাতিজা সৌম্যদ্বীপ দে। তারা শেরপুর শহরের গোপালবাড়ী এলাকার যৌথ পরিবারের সদস্য। ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জেলায় শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।
সুব্রত কুমারের মেয়ে ঐশ্বর্য শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ছেলে অর্ণব নবারুণ পাবলিক স্কুল, ভাতিজা সৌম্যদ্বীপ সরকারি ভিক্টোরিয়া একাডেমির শিক্ষার্থী। আর ভাতিজি অর্চিতা উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া সুব্রত’র স্ত্রী ফাল্গুনী মজুমদার সদর উপজেলার গনই ভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সুব্রত কুমার দে তার পরিবারের সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত ব্যক্তিরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আরও সচেতন থাকার অনুরোধ জানানো হবে।
এদিকে বুধবার নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৯০টি। জেলায় এখন পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৭ জন। জেলায় মোট মারা গেছেন ৯০ জন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments