নাজির আহমেদ সজল: ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম হাসিব। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল কাফি।
এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৭২২ জন। ভোট দিয়েছেন ১৪৪৪ জন। একটি ভোট বাতিল হয়েছে।
সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে কবির আহমেদ খান ভোট পেয়েছেন ২৩৬, নজরুল ইসলাম মিঠু ৪৪৯, রিয়াজ চৌধুরী ৩০৪, সাখাওয়াত হোসেন বাদশা ২৫৩ এবং সৈয়দ শুক্কুর আলী শুভ পেয়েছেন ১৯২ ভোট।
সহ-সভাপতি পদে আবুল বাশার নুরু ২৯৪, আতিকুর রহমান ৩০০, ওসমান গনি বাবুল ৩৮৩ এবং রাশেদুল হক পেয়েছেন ৩৪৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে জামিউল আহসান সিপু ১৪৮ , মো. মঈন উদ্দিন খান ২২৭, মসিউর রহমান খান ৩৩৬, নুরুল ইসলাম হাসিব ৫০০ এবং তোফাজ্জল হোসেন পেয়েছেন ২৩১ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মঈনুল আহসান ৫৮৯ এবং শাহনাজ শারমীন পেয়েছেন ৮৩২ ভোট।
অর্থ সম্পাদক পদে এসএমএ কালাম ৬৭৮ এবং শাহ আলম নুর পেয়েছেন ৫৪১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি ৮৩৭ এবং সাইফুল ইসলাম পেয়েছেন ৫৫৬ ভোট।
দপ্তর সম্পাদক পদে কাওসার আজম ৬০৫ এবং রফিক রাফি পেয়েছেন ৭১৫ ভোট।
নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না ৪৯৫ এবং তাপসী রাবেয়া আঁখি ৮৫৯ ভোট পেয়েছেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন ৭২৩ এবং এম. উমর ফারুক ৫২৩ ভোট পেয়েছেন।
ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা ৭২৩ ভোট এবং মো. কবিরুল ইসলাম পেয়েছেন ৬২২ ভোট।
সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন ৯৭৩ এবং সায়ীদ আবদুল মালিক পেয়েছেন ৪৩০ ভোট।
কল্যাণ সম্পাদক পদে জাহাঙ্গীর কিরণ ৫০১ এবং কামরুজ্জামান বাবলু পেয়েছেন ৭৮০ ভোট।
সদস্য পদে হাসান জাভেদ ৮২১, মাহমুদুল হাসান ৭৩৯, মহসিন বেপারী ৬০১, মো. আল আমিন ৬৮১, তানভীর আহমেদ ৬৪৪, মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ ৬৪৪, এসকে রেজা পারভেজ ৬৪৬, সোলাইমান সালমান ৭৩১ এবং সুশান্ত কুমার সাহা পেয়েছেন ৭০১ ভোট।
এবার ডিআরইউ নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৩ জন। এদের মধ্যে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ ও অ্যাপায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান বিপরীতে কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন।
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
সব মন্তব্য
No Comments