কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মাইকিং করে বিক্রি করছে ইলিশ। রবিবার রাত ৯ টার পর পৌর শহরে ইলিশ মাছ বিক্রি করতে দেখা গেছে। আর ক্রেতারাও ইলিশ কেনায় যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। নতুর বাজার মোড়ে রাস্তার ওপর ও ফেরি ঘাট এলাকায় বসে প্রকার ভেদে ইলিশ বিক্রি করছে। তবে ছোট সাইজের (জাটকা) ইলিশ আড়াইশ থেকে তিনশ টাকা কেজি দরে মাইকিং করে বিক্রি করছে মৎস্য ব্যবসায়িরা। প্রতিটি পয়েন্টে ক্রেতাদের প্রচুর ভীড় লক্ষ্য করা গেছে।
মৎস্য ব্যবসায়িরা জানান, মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে ২২দিন নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ রবিরার মধ্যরাতে থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাগরে ইলিশ ধরবেনা জেলেরা। এমনকি আহরণ,পরিবহন ও মজুদকরণের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। ফলে শেষ দিনের মতো বাজারে ইলিশ বেচাকেনায় ধুম পড়েছে। এদিকে ৪৫০-৫০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ৪০০ টাকা, ৭৫০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা, ৯০০-৯৫০ গ্রাম ওজনের ইলিশ৭০০-৮০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ এক হাজার ১ হাজার থেকে ১৩০০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়।
ইলিশ বিক্রেতা জবেদ আলী বলেন, মহিপুর-আলীপুর মাছের মোকামে তুলনামূলক কম দামে মাছ বিক্রি হয়েছে। ছোট সাইজের ইলিশ (জাটকা) এক কেজি ৩০০ টাকা দরে বিক্রি করছি। এমন বিক্রি চলবে রাত ১২ টা পর্যন্ত।
কুয়াকাটা-আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, সাগরে জেলের জালে ইলিশ কম ধরা পড়েছে। তার পরও মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে ২২দিন অবরোধ পালনের লক্ষে সব ট্রলারই ঘাটে আসতে শুরু করেছে। বর্তমানে মহিপুর-আলীপুর আড়ৎ ঘাটে হাজার হাজার ট্রলার নোঙ্গও করা রয়েছে।
উপজেলার মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, রাত ১২টার পর কোন ইলিশ বেচাকেনা করা যাবে না। এছাড়া ইলিশ আহরণ,পরিবহন ও মজুদকরণের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। অবরোধ সফল করতে সাগর ও নদীতে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments