কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ধান খেতে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে গরুর খাবারের জন্য খেতে ঘাস কাটতে যায়। এ সময় ইঁদুর মারা জন্য হাত ফাঁদপাতা বিদ্যুতের তারে তরিকাহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মৃত আজিম উদ্দিন ওই ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।
কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান বলেন, স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থালে গিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments