স্টাফ রিপোটার: চলমান কোটা বিরোধী আন্দোলন প্রত্যাহার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার (২৮ জুলাই) রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এ ঘােষণা দেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এসময় তার সাথে ভিডিও বার্তায় আরও ৫ সমন্বয়ক দেখা গেছে।
ভিডিও বার্তায় নাহিদ বলেন, কোটা আন্দোলনের প্রেক্ষিতে অদ্ভুত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিকভাবে আহত এবং নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে।আমরা এসব অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, আমাদের যৌক্তিক প্রধান দাবি কোটার সংস্কার, যা সরকার ইতিমধ্যে পূরণ করেছে।এখন শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষার্থে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।এবং সার্বিক স্বার্থে এই মূহুর্তে থেকে আমরা আমাদের কর্মসুচি প্রত্যাহার করছি।
এসময় সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের, সারসিন আলম, হাসানাত আবদুল্লাহ এবং নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments