বরিশাল অফিস: কাফনের কাপড় পরে কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করছেন। বুধবার তৃতীয় দিনের মতো এই আন্দোলনে কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন শেষে তারা দুপুর ২টা পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। শিক্ষার্থীদের তিনঘণ্টা ব্যাপীচলা সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পরতে হয়েছে ওই রুটে চলাচলকারী সাধারণ মানুষের।
সরকারি চাকুরিতে কোট প্রথা বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, বৈষম্যহীন কোনো রাষ্ট্রে ৫৬ শতাংশ কোটা থাকতে পারেনা। তীব্র আন্দোলনের মুখে সরকার যেখানে কোটা পদ্ধতি বাতিলকরে ছিল হাইকোর্টকেন সেই কোটাকে আবার পুনর্বহাল করল আমরা জানিনা। আমি নিজে মেয়ে হয়েও বলছি, আমাদের মেয়েদের জন্য আলাদা কোটার প্রয়োজন নেই। নারী পুরুষ আমরা সবাই সমান। কোটা বাতিল হোক এটাই আমাদের চাওয়া।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী তামিম ইকবাল বলেন, ২০১৮ সালের রক্তের দাগ আজও শুকায়নি। আমাদের সেই সংগ্রাম ব্যর্থ হওয়ার পথে। কাফন পরে রাস্তায় নেমেছি। কোটা বাতিল নাহওয়া পর্যন্ত ঘরে ফিরবনা।এ
দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধের কারণে বরিশাল নগর ও খয়রাবাদ সেতু প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ঝালকাঠির নলছিটি উপজেলায় চলাচলকারী যানবাহনের চালক-হেলপারসহ যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি প্রয়োজনের যানবাহনের চলাচল স্বাভাবিক ছিল।
ঢাকা থেকে আসা নাসির উদ্দিন বলেন, আমি অনেক দুর থেকে এসেছি। প্রায় দুঘণ্টা ধরে আটকে পড়ে আছি।খুবই কষ্টহ চ্ছে। যেকোনো আন্দোলনই গণতান্ত্রিক অধিকার। কিন্তু আন্দোলনের নামে কথায় কথায় মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের গণতন্ত্রকে হরণ হচ্ছে। তাদের কথায় কথায় আন্দোলনের নামে সড়ক অবরোধ করে বিভাগের পাঁচ জেলার মানুষ জিম্মি করছে।
নলছিটি থেকে আসাযাত্রী নুরে আলম শরীফ জানান, আমরা চাই শান্তি। তাদের আন্দোলনও চলুক, আমাদের চলাচলের পথও করে দিক। দীর্ঘ ৪ ঘণ্টার বেশি সময় জার্নিকরে এখানে এসে দুই ঘণ্টা ধরে আটকা আছি। যারা কাছের যাত্রী ছিল তারাতো নেমে হেঁটে সামনে চলে গেছেন। আমারপক্ষেতাওসম্ভবহচ্ছেনা।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments