ডেস্ক রিপোর্ট: অন্তর্বতীকালীন সরকারে আরও তিন উপদেষ্টা শপথ নিয়েছেন।আজ রোববার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেনে তারা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রীপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
নতুন উপদেষ্টা হিসেবে আজ যারা শপশ নিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্যবসায়ি সেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ অন্যান্য উপদেষ্টা, বিভিন্ন বাহিনীর প্রধানগন, বিচারপতি, সমাজের গণ্যমান্য বাক্তিবর্গ, উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের নতুন চার উপদেষ্টার শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টাসহ ২৪ সদস্যের অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে।
এর আগে গত ৮ আগষ্ট প্রধান উপদেষ্টাসহ ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বতী সরকারের ১৪ উপদেষ্টা শপথ গ্রহণ করেন।ঢাকার বাইরে থাকায় গত তিন উপদেষ্টা শপথ নেন।
পরবর্তীতে আরও চার জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন।
কোটা আন্দোলনে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফার অসহযোগের মুখে গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রীর পদথেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন।এরপর আন্দোলনে সম্পৃক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে এক বৈঠক শেষে সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশে ভাষনে পরিস্থিতি শান্ত করার দ্বায়িত্ব নেন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনে অন্তর্বতী সরকার গঠন বিষয় আলোচনা করেন। উক্ত আলোচনায় তিন বাহিনীর প্রধানগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) কার্যকর এবং সীমান্তে ‘পুশব্যাক’ ইস্যুতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন স্বরা ...
সব মন্তব্য
No Comments