স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্টন মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তিনজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ আল আমিন (২৪) ২। রাসেল শেখ (২৩) ও ৩। মোঃ হাসান (৩১)।
সিটিটিসি সূত্রে জানা যায়, গত বুধবার (৬ মে) বিকেল ৪:৩০ ঘটিকায় সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর পল্টন থানাধীন স্টেডিয়ামের তিন নাম্বার গেট ফুটপাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বগুড়া গ্রামের বিল্লা মোল্লার ছেলে সাইফ উদ্দিন মোল্লা গাছগুলো কেটে বিক্রির ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে ডোমার থানা এলাকা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে চোর, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবি ও সোমবার (৭-৮ জুন) ২৪ ঘণ্টায় তেজগা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন প্রায় দুই মাস আগে রাজশাহীতে সংঘটিত আলোচিত দস্যুতা মামলার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তি ...
সব মন্তব্য
No Comments