ডেস্ক রিপোর্ট: পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) আঞ্জুমান আরা লিমা। বুধবার তিনি অ্যাটর্নি জেনারেল বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।
আঞ্জুমান আরা লিমা ২০২৪ সালের ২৪ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “সম্মানিত এই পদে কাজ করা আমার জন্য বড় সম্মান ও সৌভাগ্যের বিষয় ছিল। বিচার প্রশাসনে অবদান রাখা ও রাষ্ট্রের সেবা করার সুযোগের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।”
পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, বিদেশে পারিবারিক দায়বদ্ধতা ও ব্যক্তিগত গুরুত্বপূর্ণ দায়িত্ব বাড়ার কারণে পদের জন্য প্রয়োজনীয় সময় ও ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। গভীর বিবেচনার পর এ পর্যায়ে পদ থেকে সরে দাঁড়ানোই সমীচীন মনে করেছেন তিনি।
অ্যাটর্নি জেনারেলসহ সহকর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আঞ্জুমান আরা লিমা আরও লিখেছেন, “কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্ক সবসময় আমার কাছে অত্যন্ত মূল্যবান হয়ে থাকবে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক।”
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বগুড়া গ্রামের বিল্লা মোল্লার ছেলে সাইফ উদ্দিন মোল্লা গাছগুলো কেটে বিক্রির ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে ডোমার থানা এলাকা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে চোর, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবি ও সোমবার (৭-৮ জুন) ২৪ ঘণ্টায় তেজগা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন প্রায় দুই মাস আগে রাজশাহীতে সংঘটিত আলোচিত দস্যুতা মামলার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তি ...
সব মন্তব্য
No Comments