সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ শিক্ষা কর্মকর্তাকে চড়া মারার অভিযোগে জামালপুরে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
২০ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি অব্যহতি পত্র গণমাধ্যমের হাতে আসে। মেয়র শাহনেওয়াজ শাহানশাহ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি এড. মোহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বহিষ্কারাদেশে জানান, মেয়র শাহনেওয়াজ শাহানশাহ শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করায় আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা দলের জন্য বিব্রতকর। দলের শৃঙ্খলা ফেরাতে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কারপূর্বক অব্যাহতি দেওয়া হয়।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের পুষ্পস্তবক অর্পণের সময় সিরিয়াল অনুযায়ী দেওয়ানগঞ্জ পৌরসভার নাম ঘোষণাকে কেন্দ্র করে মেয়র শাহনেওয়াজ শাহানশাহ অনুষ্ঠানের উপস্থাপক দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও চড় মারেন।
এছাড়া ১৯ ডিসেম্বর (রবিবার) দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা পৌর মেয়রকে অবিলম্বে গ্রেফতার ও অপসারণের দাবি জানান। তা না হলে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমসহ ইউপি নির্বাচনের সব কাজ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments